রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। বারগুলোর আনুমানিক ওজন প্রায় সাড়ে ১০ কেজি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত বারগুলোর বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
শুল্ক গোয়েন্দা সূত্র জানা যায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণবার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১০ কেজি।